August 9, 2026, 8:39 am

বনারের বিদায়ের পরও বড় সংগ্রহের পথে উইন্ডিজ

বনারের বিদায়ের পরও বড় সংগ্রহের পথে উইন্ডিজ

West Indies' Joshua Da Silva (L) with teammate Nkrumah Bonner run between the wickets during the second day of the second Test cricket match between West Indies and Bangladesh at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka in February 12, 2021. (Photo by Munir Uz zaman / AFP)

ডিএন২৪ ডেস্ক

প্রত্যাশামাফিক বোলিং করতে পারছে না বাংলাদেশ। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে বড় সংগ্রহের পথে রয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের অপরাজিত থাকা বনার শেষ অবধি ৯০ রানে আউট হলেও আতঙ্ক ছড়াচ্ছে জশুয়া ডি সিলভা। লাঞ্চ অবধি তিনি অপরাজিত আছেন ৭০ রানে। তার সঙ্গে জোশেপ আছেন ৩৪ রানে অপরাজিত। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে উইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ৩২৫ রান।
বৃহস্পতিবার প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২২৩ রান। ৭৪ রানে বনার ও ২২ রানে জশুয়া ছিলেন অপরাজিত।
শুক্রবার দিনের প্রথম সেশনে বাংলাদেশের সফলতা বনারের উইকেট। তাও তিনি প্রায় চলে গিয়েছিলেন সেঞ্চুরির কাছাকাছি। ৮৮ রানের জুটি ভেঙে বাংলাদেশ শিবিরে স্বস্তি আনে মেহেদী হাসান মিরাজ। স্লিপে মিঠুনের হাতে ক্যাচ দেন ৯০ রান করা বনার। ২০৯ বলের ইনিংসে বনার হাকান সাতটি চার।
বনার আউট হওয়ার পর ভাবা হচ্ছিল দ্রুত গুটিয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ। সে আশায় গুড়ে বালি। সপ্তম উইকেট জুটিতে বেশ ভালো রান তুলছেন জশুয়া ও জোশেফ। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীফ ফিফটি করে অপরাজিত আছেন জশুয়া। ১৩৬ বলে ৮টি চারে তার রান ৭০। সেই তুলনায় জোশেফ একটু বেশিই আক্রমণাত্মক। ৪৮ বলে তিনি আছেন ৩৪ রানে অপরাজিত। তিনি হাকিয়েছেন পাচটি চার ও দুটি ছক্কা।
প্রথম দিন শেষে আবু জায়েদ রাহী বলেচিলেন, ওয়েস্ট ইন্ডিজকে ২৭০ থেকে ৩০০ রানের মধ্যে আটকে রাখতে চান। সে লক্ষ্য পূর্ণ হয়নি। বাংলাদেশের নখদন্তহীন বোলিংয়ের সুযোগ নিয়ে রান পাহাড়ের দিকে চলছে উইন্ডিজ শিবির।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com