August 9, 2026, 10:28 am
মালায়শিয়া প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা রাজিয়া নাসের (৮৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাতে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রাজিয়া নাসের বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়ের দাদি। তন্ময় নিজের ভেরিফায়েড ফেইসবুকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ মালয়েশিয়ার পেনাং শাখার সভাপতি রায়হান জামিল ভূঁইয়া আজ এক বিবৃতিতে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।