August 9, 2026, 8:53 am

আজ বাঙালীর এক কলঙ্কময় দিন, জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন নিজাম উদ্দিন

আজ বাঙালীর এক কলঙ্কময় দিন, জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন নিজাম উদ্দিন

প্রবাসী ডেস্কঃ

আজ ৩ নভেম্বর জেল হত্যা দিবস। পচাঁত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি।
১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে সুইজারল্যান্ড আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দিন ।

নিজাম উদ্দিন বলেন, ‘জাতির পিতা ও তার সুযোগ্য চার সহচরের বর্ণাঢ্য ঘটনাবহুল জীবন-প্রতিটি রাজনৈতিক কর্মী ও তরুণ প্রজন্মের কাছে রাজনীতি শেখার এক অমূল্য পান্ডুলিপি। তারা আমাদের চলার পথের অনুপ্রেরণা ও শক্তি। জেলহত্যা দিবসে জাতির পিতা ও জাতীয় চার নেতার প্রতি সুইজারল্যান্ড আওয়ামীলীগ পরিবার পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা।’

নিজাম উদ্দিন আরও বলেন ‘নৃশংসতা কোন পর্যায়ে পৌঁছালে, বন্দি অবস্থায় বহিরাগতরা জেলে ঢুকে কাউকে হত্যা করতে পারে। ষড়যন্ত্রকারীরা সুপরিকল্পিতভাবে জাতির পিতার মতোই নির্মমভাবে হত্যা করেছিল বাংলাদেশের চার সূর্য সন্তানকে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com