September 19, 2026, 2:23 pm
ডেস্ক রিপোর্টঃ
সুশিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জনের মধ্য দিয়ে আদর্শ মানুষ হওয়া সম্ভব বললেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ মালয়েশিয়ার পেনাং শাখার সভাপতি রায়হান জামিল ভূঁইয়া।
তিনি আরোও বলেন, মানুষের জ্ঞান ও চিত্তের উৎকর্ষের জন্য, মানব সভ্যতা ও সংস্কৃতির বিকাশের জন্য, চরিত্র গঠন ও মানবীয় মূল্যবোধের জন্য, সর্বোপরি মানবসম্পদ উন্নয়নের জন্য শিক্ষা হচ্ছে প্রধান নিয়ামক। শিক্ষা মানুষের চিন্তা ও মনকে সুপ্রতিষ্ঠিত করে, জ্ঞানী করে। জ্ঞানকে সুপ্রয়োগ করলে তা হয় বিজ্ঞতা। বিজ্ঞতা সাফল্য নিশ্চিত করে। বিখ্যাত চীনা দার্শনিক কুয়ানৎসু বলেছিলেন ‘যদি এক বছরের পরিকল্পনা মতো ফল পেতে চাও শস্য রোপণ কর, যদি দশকের ফল পেতে চাও বৃক্ষ রোপণ কর, যদি সমগ্র জীবনের জন্য পরিকল্পনা করে ফল পেতে চাও তবে মানুষের সুশিক্ষার ব্যবস্থা কর।’ এ একটি কথা থেকেই বুঝা যায় জীবনকে সফল ও সার্থক করার জন্য শিক্ষা প্রয়োজন। আর শিক্ষা হতে হবে আদর্শ মাফিক ।সুশিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জনের মাধ্যমেই আদর্শ মানুষ হওয়া সম্ভব বলে মনে করেন ।