August 9, 2026, 7:46 am
আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাংবাদিক নেতা ওবায়দুল হক খান।
১৯ অক্টোবর সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সাংবাদিক নেতা ওবায়দুল হক খান বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের বিগত কমিটির সহ-প্রচার সম্পাদক ছিলেন।
এক-এগারোর দুঃসময়ে দলীয় প্রধান শেখ হাসিনার কারামুক্তির দাবিতে ৮৫৫ জন সাংবাদিকের স্বাক্ষর সংগ্রহকারী সাংবাদিক নেতা ছিলেন ওবায়দুল হক খান। তাঁর এই ত্যাগ ও সাহসিকতার কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃসময়ের পরীক্ষিত সৈনিক ওবায়দুল হক খানকে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক নির্বাচিত করেছেন বলে সহযোদ্ধারা মনে করছেন।
ওবায়দুল হক খান ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আলোর বার্তা’র নির্বাহী সম্পাদক এবং বঙ্গবার্তা নিউজ ডটকম ও মঠবাড়ীয়া নিউজ ডটকমের সম্পাদক। তিনি জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক নির্বাহী সদস্যও ছিলেন তিনি। ওবায়দুল হক খান মঠবাড়ীয়া থানা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আদম আলী খানের ছোট ভাই। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করায় খুনী মোশতাক সরকারের রোষাণলে পড়ে দীর্ঘ ১১ মাস ডিটেনশন ভোগকারী তৎকালীন ছাত্রলীগ নেতা মুক্তিযোদ্ধা এমাদুল হক খানও তার ভাই।