August 28, 2026, 12:12 pm
আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হয়েছেন সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ও দক্ষিণবঙ্গ আয়কর আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজীব।
১৯ অক্টোবর সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নুরুল ইসলাম সজীব।