August 9, 2026, 7:36 am
নিজস্ব প্রতিবেদকঃ আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ মালয়েশিয়ার পেনাং শাখার সভাপতি রায়হান জামিল ভূঁইয়া।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তিনি সে সূত্রে জানা গিয়েছে।
জন্মদিন উপলক্ষে পাঠানো বিশেষ বার্তায় রায়হান জামিল ভূঁইয়া বলেন, সত্য ও ন্যায়ের পথে দৃঢ়চিত্তে পথ চলা, সমকালীন বিশ্বের এক অন্যতম প্রভাবশালী নেতা, আর্তমানবতার সেবায় নিয়োজিত, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, আপোষহীন অথচ মমতায় ঘেরা এক কোমলমতি, নারী নেতৃত্বের অহংকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। দীর্ঘজীবী হউন। আপনার সুস্থতা কামনা করি। শুভ জন্মদিন। বিশ্বমানবতার প্রতীক, মানবতার জননী, শান্তিময় পৃথিবী প্রতিষ্ঠার অগ্রদূত, জননেত্রী শেখ হাসিনা।