August 9, 2026, 8:38 am

ফ্যাশন ফিট সু স্টোরে’র পক্ষ থেকে শেখ রেহানার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন।

ফ্যাশন ফিট সু স্টোরে’র পক্ষ থেকে শেখ রেহানার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন।

সিনিয়র রিপোর্টোরঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ছোট মেয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ৬৬তম জন্মদিন আজ। ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।

আজ রবিবার এক শুভেচ্ছা বার্তায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ কন্যা শেখ রেহেনার জন্মদিনে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার পাদুকা প্রতিষ্ঠান ফ্যাশন ফিট সু স্টোরে’র পরিচালক শ্রী উজ্জল দাস। শ্রী উজ্জল দাস তিনি শেখ রেহেনার আগামীর পথ চলা যেন সুন্দর হয় সেই আশাবাদ ব্যক্ত করেছেন।

ফ্যাশন ফিট সু স্টোরে’র পরিচালক শ্রী উজ্জল দাস আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা সপরিবার বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে। সে সময় শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার কর্মস্থল জার্মানিতে বড় বোনের সঙ্গে ছিলেন শেখ রেহানা। পরে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন দুই বোন। শেখ রেহানা পরে পরিবার নিয়ে লন্ডনে বসবাস শুরু করেন।

শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও সক্রিয় রাজনীতির সামনের সারিতে আসেননি শেখ রেহানা।

শ্রী উজ্জল দাস আরো বলেনঃ তবে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ সক্রিয় রাজনীতিবিদদের অনুপ্রেরণা ও সহযোগিতা দিয়েছেন। জনহিতৈষী কাজে সব সময়ই ভূমিকা রেখে চলেছেন তিনি। শেখ রেহানা আওয়ামী লীগ মহলে ‘ছোট আপা’ হিসেবে পরিচিত।

অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক ও শেখ রেহানা দম্পতির তিন ছেলেমেয়ে। তাদের বড় মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির একজন এমপি। ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ঢাকায় একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত। আর ছোট মেয়ে আজমিনা সিদ্দিক লন্ডনে কন্ট্রোল রিস্কস নামে একটি প্রতিষ্ঠানের গ্লোবাল রিস্ক অ্যানালাইসিস সম্পাদক পদে আছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com