August 9, 2026, 9:33 am

বাংলাদেশের বিপক্ষে প্রাথমিক দল ঘোষণা শ্রীলংকার

বাংলাদেশের বিপক্ষে প্রাথমিক দল ঘোষণা শ্রীলংকার

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তবে আনুষ্ঠানিকভাবে দলটি ঘোষণা করা হয়নি।

শ্রীলংকার সংবাদমাধ্যম সানডে টাইমস এবং আইল্যান্ড ক্রিকেট খবরটি নিশ্চিত করেছে।

২৩ সদস্যের দলে বেশ কিছু নতুন মুখ আছেন। এরা হলেন- লাহিরু উদারা, দুবিন্দু তিলকারত্নে, সন্তোষ গুনাতিলকা, মিনোদ ভানুকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিস। সম্প্রতি ঘরোয়া প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের ফল হিসেবে প্রথমবারের মত দলে ডাক পেলেন তারা।

সিরিজের সূচি এখনো নির্ধারণ হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ২৪ অক্টোবর শুরু হতে পারে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

ঐ সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে ব্যক্তিগত অনুশীলন করছে বাংলাদেশ দল। জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ঢাকায় আসলেই পুরোদমে অনুশীলন শুরু হবে বাংলাদেশের। সেই সাথে কিছুদিনের মধ্যে দলও ঘোষণা করবে দেশের ক্রিকেট বোর্ড।

টেস্ট সিরিজের জন্য শ্রীলংকার প্রাথমিক দল : দিমুথ করুণারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, নিরোশান ডিকবেলা, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলরুয়ান পেরেরা, লক্ষণ সান্দাকান, লাসিথ এমবুলদেনিয়া, মিনোদ বানুকা, লাহিরু থিরিমান্নে, সন্তেুাষ গুনাতিলকা, দুবিন্দু তিলকারতেœ, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিতা ও আসিতা ফার্নান্দো।

বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট সিরিজের সম্ভাব্য সূচি :
৪-৬ অক্টোবর : তিনদিনের প্রস্তুতি ম্যাচ, কলম্বো।
১০-১২ অক্টোবর : তিনদিনের প্রস্তুতি ম্যাচ, কলম্বো।
১৭-১৯ অক্টোবর : তিনদিনের প্রস্তুতি ম্যাচ, কলম্বো।
২৩-২৭ অক্টোবর : প্রথম টেস্ট, ক্যান্ডি।
৩১ অক্টোবর-৪ নভেম্বর : দ্বিতীয় টেস্ট, ক্যান্ডি।
৮-১২ নভেম্বর : তৃতীয় টেস্ট, কলম্বো।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com