August 9, 2026, 10:57 am

হাইকোর্টের ১৮ অতিরিক্ত বিচারপতির শপথ গ্রহণ

হাইকোর্টের ১৮ অতিরিক্ত বিচারপতির শপথ গ্রহণ

ডিএন২৪ রিপোর্ট

হাইকোর্টের ১৮ জন অতিরিক্ত বিচারপতি স্থায়ী বিচারক হিসেবে শপথ নিয়েছেন। শনিবার বিকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচাপতিরা যোগ দেন।

শপথ নেয়া ১৮ বিচারক হলেন- বিচারপতি মো. আবু আহমেদ জমাদার, বিচারপতি এএসএম আব্দুল মোবিন, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, বিচারপতি ফাতেমা নজীব, বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা, বিচারপতি এস.এম কুদ্দুস জামান, বিচারপতি মো. আতোয়ার রহমান, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, বিচারপতি মোহাম্মদ আলী, বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি এস.এম মনিরুজ্জামান, বিচারপতি আহমেদ সোহেল, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি কে এম হাফিজুল আলম।

এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তাদের নিয়োগ কার্যকর হলো। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।

২০১৮ সালের ৩০ মে এই ১৮ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। দুই বছর অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের পর তাদেরকে স্থায়ী বিচারক হিসেবে নতুন নিয়োগ দেন রাষ্ট্রপতি। শুক্রবার রাতে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com