August 9, 2026, 7:45 am
নিজস্ব প্রতিবেদকঃ
সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশক্রমে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের আহ্বানে শেরেবাংলা নগর থানা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানে আলম মুন্সীর হাতে ৫০ সেট নিরাপত্তা পোষাক ( PPE),ও সুরক্ষা সামগ্রী (হ্যান্ড গ্লোভস, হেক্সিসল ,মাস্ক , ক্যাপ ) উপহার দিলেন যুবলীগ নেতা মোহাম্মদ হোসেন জীবন ও যুবলীগ নেত্রী উম্মে জান্নাতুল ফেরদৌস শাপলা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের আরেফিন হিমেল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হামিদাফ আক্তার মিতা ও মোঃ ওয়াদুদ শাহ , মোঃ আহমেদ লিমন সহ আরো অনেকে এসময় যুবলীগ নেত্রী উম্মে জান্নাতুল ফেরদৌস শাপলা বলেন ছোট বেলা থেকেই অসহায় অবহেলিত জনগোষ্ঠীর মাঝে দাড়াতে চেষ্টা করেছি দেশের এই ক্লান্তি লগ্নে যদি অসহায় মানুষের পাশে না দাড়াই তাহলে নিজেকে অপরাধী মনে হবে সেবাই হচ্ছে মানুষের প্রকৃত ধর্ম আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সমাজের অসহায় অবহেলিত জনগোষ্ঠীর মাঝে সব সময় এগিয়ে আসতে পারি ইনশাআল্লাহ।