September 19, 2026, 5:21 pm
ডিএন২৪ রিপোর্ট (০৪ মে ২০২০)
করোনাভাইরাস মহামারীর কারণে সরকার সাধারণ ছুটির মেয়াদ আরও ১১ দিন বাড়িয়েছে। ছুটি কার্যকর থাকবে ১৬ মে পর্যন্ত। এ ছুটি চলাকালে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনোভাবেই বাড়ির বাইরে বেরুনো যাবে না।
সোমবার (৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগ এক আদেশ জারি করেছে।
এছাড়া এক উপজেলা বা এক জেলা থেকে অন্য উপজেলা বা জেলায় যাওয়া যাবে না বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।