August 9, 2026, 9:34 am

”মুক্তিযুদ্ধ” শব্দকে কলঙ্কিত করার অধিকার কারও নেই: নঈম নিজাম

”মুক্তিযুদ্ধ” শব্দকে কলঙ্কিত করার অধিকার কারও নেই: নঈম নিজাম

ডিএন২৪ ডেস্ক: বাংলাদেশ প্রতিদেনর সম্পাদক নঈম নিজাম বলেছেন, মুক্তিযুদ্ধ শব্দটিকে কলঙ্কিত করার অধিকার কারো নেই।

আজ নিজের সম্পাদকীয় কলামে তিনি এই মন্তব্য করেন। তিনি তথাকথিত মুক্তিযোদ্ধা মঞ্চের সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে বলেন, মুক্তিযুদ্ধ শব্দটিকে বিতর্কিত করার অধিকার তাদেরকে কে দিল?

তিনি বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ইউটিউবে ওদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ছবি দেখার পর বিদেশে মানুষ কী বলবে? মুক্তিযুদ্ধা শব্দ যোগ করে কোন সন্ত্রাসী সংগঠন চলতে পারে না। অবশ্যই ওদেরকে আইনের আওতায় আনতে হবে।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ শব্দ বাংলাদেশ প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত।এই পবিত্র শব্দকে কলঙ্কিত করার অধিকার কারও নেই।আইন হাতে তুলে নেওয়ার অর্থ রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com