August 9, 2026, 12:50 pm

চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস লাইন বিস্ফোরণে ৭ জন নিহত

চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস লাইন বিস্ফোরণে ৭ জন নিহত

ডিএন২৪ ডেস্ক, চট্টগ্রামঃ
চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে ভবনের দেয়াল ধসে শিশুসহ ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছে আরও প্রায় ২০ জন। মারাত্মক আহত অবস্থায় এই ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে ১৭ নভেম্বর চট্টগ্রামের পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে ৬ জন পুরুষ ও একজন শিশু রয়েছে। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। বিস্ফোরণের পর দু’টি ভবনের দেয়ালের একাংশ ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। পাঁচতলা ঐ ভবনের নিচতলায় গ্যাসের লাইনে বিস্ফোরণ ঘটে। এতে ওই ভবনের দু’টি দেয়াল ধসে পড়ে। এ সময় মারাত্মকভাবে আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ পরিচালক জসীম উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের তিনটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, পাথরঘাটায় বিস্ফোরণের পর আহতাবস্থায় প্রথমে ১২ জনকে চমেক হাসপতালে নিয়ে আসা হয়। হয়ত পরবর্তিতে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।
এর মধ্যে ৭ জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com