August 9, 2026, 10:56 am

পরিবার ফিরে পেলো ছোট্ট শিশুটি

পরিবার ফিরে পেলো ছোট্ট শিশুটি

ডিএন২৪ ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি নিজ পরিবারকে ফিরে পেয়েছে। শিশুটির নাম নাইমা, বাড়ি চাঁদপুরের পশ্চিমপাড়ে।

আজ মঙ্গলবার সকালের দিকে দুর্ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বয়স অনেক কম হওয়ায় ছোট্ট শিশুটি তার পরিচয় বলতে পারছিলো না। পরে শিশুটিকে স্বজনদের কাছে ফিরিয়ে দিতে বেশকিছু সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। যদি কেউ শিশুটির পরিচয় জানে তাহলে উল্লেখিত একটি মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বলা হয়। তা সামাজিক মাধ্যমগুলোতে বেশ সাড়া ফেলে। পরিবারের কাছে ফিরিয়ে দিতে অনেকেই শিশুটির ছবি শেয়ার করেন। এর পরিপেক্ষিতে কয়েক ঘন্টা পেরোতে না পেরোতেই ফেসবুকে শিশুটির ছবি দেখে চিনতে পারেন তার চাচা মানিক।

এরপর সঙ্গে সঙ্গে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, তিনি তার ভাইয়ের মেয়ে নাইমার নাইমার কাছে যাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা দিয়েছেন। তার সঙ্গে নাইমার বাবা মাঈনুদ্দিনও মেয়েকে ফিরে পেতে ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com