August 9, 2026, 7:45 am

কোর ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষিক্ত হলেন সেনাপ্রধান

কোর ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষিক্ত হলেন সেনাপ্রধান

আইএসপিআর

কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ে সোমবার সেনাপ্রধানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের সপ্তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়।

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ অনুষ্ঠানস্থলে পৌঁছালে কোরের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরবর্তীতে কোর অব ইঞ্জিনিয়ার্সের জ্যেষ্ঠ অধিনায়ক লে. কর্নেল ফারুক এবং জ্যেষ্ঠ সুবেদার মেজর অনারারি ক্যাপ্টেন রশিদ তাকে কোর কর্নেল কমান্ড্যান্টের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এরপর সদস্যদের উদ্দেশ্যে দরবার গ্রহণ করেন।

পরে কর্নেল কমান্ড্যান্ট কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রচলিত রীতি অনুযায়ী সেনাপ্রধানকে একজন সিনিয়র অফিসার হিসেবে গভীর শ্রদ্ধা নিবেদন করে পিতৃসুলভ অভিভাবকের আসনে ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ উপাধি দিয়ে অভিষিক্ত করা হয়।

অনুষ্ঠানে সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, অসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইঞ্জিনিয়ার কোরের সামরিক ও অসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন। জেনারেল আজিজ আহমেদ কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হওয়ার পর কোর অব ইঞ্জিনিয়ার্সের বার্ষিক অধিনায়ক সম্মেলনে তার দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এতে তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com