August 9, 2026, 10:30 am

এবার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাদ

এবার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাদ

ডিএন২৪ ডেস্কঃ  যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরীর পর এবার স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে মোল্লা মো. আবু কাওসারকে অব্যাহতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার রাজধানীর ধানমন্ডি হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

সম্প্রতি রাজধানীর ক্যাসিনো কারবারে ওয়ান্ডারার্স ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমের শিরোনামে আসেন মোল্লা কাওসার।

গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) কাওসারসহ তার স্ত্রী পারভীন লুনা, মেয়ে নুজহাত নাদিয়া নীলা এবং তাদের প্রতিষ্ঠান ফাইন পাওয়ার সল্যুয়েশন লিমিটেডের ব্যাংক হিসাব জব্দ করে।

পাশাপাশি নির্দেশ দেয়া হয়েছে যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, যুবলীগ নেতা কেএম মাসুদুর রহমান, কাউন্সিলর মিজানুর রহমান মিজান ও তারেকুজ্জামান রাজিব এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব অনুসন্ধান এবং জব্দেরও।

এর আগে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, নুরন্নবী চৌধুরী শাওন এমপি, সেলিম প্রধান, জিকে শামীম, খালেদসহ বেশ কয়েকজন এবং তাদের পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com