August 9, 2026, 6:44 am

বুয়েটের হল থেকে ছাত্রের লাশ উদ্ধার, পিটিয়ে হত্যার অভিযোগ

বুয়েটের হল থেকে ছাত্রের লাশ উদ্ধার, পিটিয়ে হত্যার অভিযোগ

ডিএন২৪ ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শের-ই-বাংলা হলের ভেতর থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রের নাম আবরার ফাহাদ।তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি কুষ্টিয়ায়। সোমবার ভোররাতে তার লাশ উদ্ধার করা হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাব হোসেন গণমাধ্যমকে জানান, ভোরে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে একজন ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে রাত ২টা থেকে আড়াইটার মধ্যে হত্যা করা হতে পারে। তবে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান ওসি।

ফাহাদের সহপাঠীদের অভিযোগ, রোববার রাতে তাকে পিটিয়ে হত্যা করা হয়। তারা জানান, রাত ৮টার দিকে শেরে বাংলা হলের এক হাজার ১১ নম্বর রুম থেকে কয়েকজন ফাহাদকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তাদের ধারণা, হলের দুই হাজার ১১ নম্বর রুমে ফাহাদকে নিয়ে পেটানো হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com