August 9, 2026, 11:46 am

আমানউল্লাহ আমানকে আত্মসমর্পণের নির্দেশ

আমানউল্লাহ আমানকে আত্মসমর্পণের নির্দেশ

ডিএন২৪ ডেস্কঃ ভয়ভীতি, হত্যার হুমকির অভিযোগের মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানকে ছয় সপ্তাহের মধ্যে নিন্ম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন।

সগীর হোসেন লিওন বলেন, ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। এ সময়ের মধ্যে তাকে গ্রেফতার বা হয়রানি করা যাবে না।

গত ৫ আগস্ট (মঙ্গলবার) ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নয়জনের বিরুদ্ধে ভয়ভীতি, হত্যার হুমকির অভিযোগে মামলার আবেদন জানান।

অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বুয়েটের বহিষ্কৃত শিক্ষক হাফিজুর রহমান রানা ও ছাত্রদল নেতা এমদাদুল হক ভূঁইয়া।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com