August 9, 2026, 9:37 am

চিকিৎসার জন্য লন্ডন গেলেন রাষ্ট্রপতি

চিকিৎসার জন্য লন্ডন গেলেন রাষ্ট্রপতি

ডিএন২৪ ডেস্ক: স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ ইউএনবিকে জানান, সকাল ৯টা ৪০ মিনিটের দিকে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০১) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ভারপ্রাপ্ত ডিন দেভরিম ওজতুর্ক, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার কানবার হুসেন বোর এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আরও জানান, আগামী ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। এর আগে আবদুল হামিদ চলতি বছরের মে মাসে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে গিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com