August 9, 2026, 11:43 am

আমেরিকানরা দেখিয়েছে গণতন্ত্র কাকে বলে, আমাদের সরকার দেখাচ্ছে স্বৈরতন্ত্র কাকে বলে : মান্না

আমেরিকানরা দেখিয়েছে গণতন্ত্র কাকে বলে, আমাদের সরকার দেখাচ্ছে স্বৈরতন্ত্র কাকে বলে : মান্না

অনলাইন প্রতিবেদক

নাগ‌রিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমেরিকানরা দেখিয়েছে গণতন্ত্র কাকে বলে আর আমাদের দেশের সরকার দেখাচ্ছে স্বৈরতন্ত্র কাকে বলে। আজ ১০ নভেম্বর আমাদের শপথ নিতে হবে এই সরকারকে আমরা দেখিয়ে দেব গণতন্ত্র কাকে বলে।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, মনে মনে যতই লাফালাফি করেন উল্লাস করেন বড়ো বড়ো কথা বলেন আপনাদের দিন ঘনিয়ে গেছে। নূর হোসেনরা জেগেছে। আমি কিছুদিন পূর্বে বলেছিলাম আমরা নূর হোসেনকে স্বরণ করবো। তার কথা তার আদর্শ বুকে ধারণ করবো।

নূর হোসেন দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে নাগরিক ঐক্যের ‘গণতন্ত্র পদযাত্রা’ শুরুর প্রাক্কালে মাহমুদুর রহমান এসকল কথা বলেন।

এসময় নাগরিক ঐক্যের নেতাকর্মীরা ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ গায়ে লেখে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে রাজধানী গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন স্কয়ার পর্যন্ত পদযাত্রা করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিরোধ করতে না পারেন তাহলে প্রতিবাদ করেন, প্রতিবাদ যদি করতে না পারেন তাহলো সমালোচনা করেন, যদি সমালোচনা করতে না পারেন তাহলে মনে মনে ঘৃণা করেন।

তিনি বলেন, আজ নূর হোসেনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমগ্র জনগোষ্ঠীকে আহ্বান জানাই এই সরকারকে না বলেন। না মানে না। যত তারাতাড়ি সম্ভব এই সরকার চলে যাক।

নাগ‌রিক ঐক্যের আহ্বায়ক বলেন, আবার বলা হচ্ছে করোনা বারবে, এই করোনা নিয়ে আবার ব্যবসাও হবে। ইতিমধ্যে একটি ব্যক্তিগত ব্যবসায়ী প্রতিষ্ঠান আরব থেকে করোনার ভ্যাকসিন আনবে বলে রাস্তায় নেমেছে সরকার তাদের পক্ষে দাঁড়িয়েছে। সরকার ওই ব্যক্তিগত প্রতিষ্ঠান এবং ভারতের প্রতিষ্ঠান দিয়ে চুক্তি করেছে। আমরা জানি না ব্যক্তিগত প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, ভারতের কোন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে কিংবা সরকারের সাথে ব্যবসা করবে। তার মানে এখানেও চুরি এখানেও লুট। মানুষের জীবন নিয়ে এরা এভাবেই ছিনিমিনি খেলছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com