August 9, 2026, 8:44 am

ছাতকে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

ছাতকে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

ছাতক প্রতিনিধি:
ছাতকে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়নের প্রায় আড়াই শতাধিক প্রতিবন্ধী পরিবারকে নগদ ৫শ’ টাকা ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। শনিবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজারে মোহাম্মদিয়া অটোরাইস মিলের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়েছে।

বিশিষ্ট শিল্পপতি হাজি আশরাফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে কাজী মোঃ আব্দুল হেকিমের পরিচালনায় অনুষ্টিত অর্থ বিতরন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুফতি ফজলুর রহমান ও প্রধান বক্তা গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ ও অধ্যক্ষ সিরাজুল ইসলাম জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা আবু ফজল মোহাম্মদ ত্বোহা।অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা আনোয়ার হোসেন দুদু, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক,আনোয়ার হোসেন
রনি,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি শামীম আহমদ, গোবিন্দনগর কেন্দ্রিয় জামে মসজিদ ইমাম মাওলানা মাহসুদুর রহমান,দৈনিক সিলেটের ডাক পত্রিকার ছাতক প্রতিনিধি বদর উদ্দিন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মানবাধিকার কর্মী মোঃ ফজল উদ্দিন,বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক পংকজ দত্ত,শিক্ষক আব্দুল বাসিত,রেজ্জাদ আহমদ,সংবাদকর্মী সুজন তালুকদার প্রমুখ।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারি আব্দুল মুহিত।শেষে দেশ-বিদেশে করোনাভাইরাসে থেকে রক্ষা করার জন্য দোয়া পরিচালনা কাজী মাওলানা আব্দুল হাদি।দোয়া- দেশে আড়াই শতাধিক শারীরিক ও মানসিক, দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন শিল্পপতি হাজি আশরাফুর রহমান চৌধুরী তার নিজ উদ্দ্যোগে।সারা পৃথিবী জুড়েই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলমান লকডাউনের মধ্যে নিজস্ব তহবিল থেকে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ থেমে নেই।তিনি অসহায় প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর জন্য উপজেলাবাসীর কাছে
ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন।শিল্পপতি হাজি আশরাফুর রহমান চৌধুরী জানান,যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন নিজের সামর্থ্যানুযায়ী সাহায্য সহযোগিতা অব্যাহত রেখে জনগণের পাশে থাকবেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com