August 9, 2026, 7:36 am

ফিনল্যান্ড আ.লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মবার্ষিকী পালন

ফিনল্যান্ড আ.লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মবার্ষিকী পালন

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ফিনল্যাণ্ডের রাজধানী হেলসিংকিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফিনল্যান্ড আওয়ামী লীগের আয়োজনে সোমবার সন্ধ্যায় স্থানীয় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শুরুর আগে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় এবং কেক কর্তন করে জন্মদিন উদযাপন করা হয়।

ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন’র পরিচালনায় বক্তব্য দেন, সহ-সভাপতি পলাশ কামালী, মোস্তফা আজাদ বাপ্পী, ইকবাল হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক রাজু মালেক, আন্তর্জাতিক সম্পাদক আহমেদ হোসাইন টিপু, কোষাধখ্য সালমান মাহবুব, রাজু সুফিআন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শেখ হাসিনা একটি নাম। শুধু এই বাংলাদেশে নয়, এই উপমহাদেশে এক উজ্জ্বল নক্ষত্র শেখ হাসিনা। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সন্তান শেখ হাসিনা। বাংলাদেশের গরিব-দুঃখী মানুষের আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনা। এ দেশের অর্থনীতির মুক্তি ও জাতির আশা-আকাঙ্ক্ষা পুরণের একটি নাম শেখ হাসিনা।

তারা আরও বলেন, শেখ হাসিনা এক সাথে ১৬ জন স্বজনকে হারিয়েছিলেন। তিনি বিদেশে থেকে বাবা, মা, ভাই-বোন হারানোর খবর পেয়েছিলেন। আজকে যারা গণতন্ত্রের সবক দেন, সেইদিন গণতন্ত্র কোথায় ছিল? আইন করে একটি পরিবারের সকল সদস্যকে হত্যা করার পরও বিচার করার পথ বন্ধ করে দিয়েছিলো। অনেক সময় দেখা যায় ক্ষমতা পালাবদলের সময় দুই একটা নিহতের ঘটনা ঘটে। কিন্তু পরিবারের সকল সদস্যকে হত্যার নজির পৃথীবির কোথাও নেই।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com