August 9, 2026, 10:35 am

ফিনল্যান্ড আওয়ামীলীগ এর উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

ফিনল্যান্ড আওয়ামীলীগ এর উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

প্রবাসী ডেস্কঃ মুজিব জন্মশতবর্ষ শোকাবহ আগষ্টে ২৪শে আগষ্ট রোজ সোমবার ফিনল্যান্ড আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের স্মরণ সভার আয়োজন করা হয়।
ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির ইতাকেসকুছে ক্যালচারাল সেন্টার ‘সোতা’ য়  এই স্মরন সভার আয়োজন করা হয়। জাতীয় শোক দিবসের স্মরন সভায় সভাপত্বিত করেন ফিনল্যান্ড আওয়ামীলীগের  সভাপতি জনাব হুমায়ুন কবির। স্মরন সভা পরিচালনা করেন ফিনল্যান্ড আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শাখাওয়াত হোসেন। 


স্মরন সভার শুরুতে বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালের ১৫ই আগষ্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্মরন সভার আলোচনায় অংশ নেন  জনাব পলাশ কামালী সহসভাপতি, জনাব ইকবাল হোসেন বকুল সহসভাপতি, জনাব মোস্তফা আজাদ সহসভাপতি, আবেরা সুলতানা জামান যুগ্ম সাধারণ সম্পাদক,আহম্মেদ হোসাইন টিপু আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, রাজু মালেক সাংগঠনিক সম্পাদক, সোহেল রানাসহ আরও অনেকে। 


স্মরন সভায় প্রায় সকল বক্তাই ১৯৭৫ সালের ১৫ই আগষ্টের হত্যাকাণ্ডের নেপথ্যের নায়কদের খুঁজে বেড় করে বিচারের সম্মুখীন করার দাবি জানান। আর ভবিষ্যতে আওয়ামীলীগের ভিতরে যেন খন্দকার মোস্তাক সাদৃশ্য কোন বেইমানের সৃস্টি না হয় সেদিকেও সতর্ক থাকার আহবান জানান। সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শ চর্চ্চার মাধ্যমে  সুষ্ঠধারার রাজনীতি ফিনল্যান্ড তথা সর্ব ইউরোপে প্রবর্তনেরও অঙ্গীকার করা হয়।স্মরন সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব ডক্টর জহিরুল ইসলাম,হায়দার আলী পিটু, জিসান আহম্মেদ, সর্দার আবু সুফিয়ান,জুনায়েদ আহম্মেদ,আলী ইমরান,রাইসুল হক,বেলায়েত হোসেন,আখতারুজ্জামান,দেবতোষ চৌধুরী,তাজুল ইসলাম,মোহাম্মদ শামীম,শরীফ,জিয়াউল বারী, অনামিকা মামুন, শওকত কামাল,নুসরাত হোসাইন,রোমেনা হুমায়ুন প্রমুখ। 
স্মরন সভার শেষে ১৫ই আগষ্টের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।পরিশেষে করোনা দূর্যোগের কারনে প্যাকেট তবারক বিতরনের মাধ্যমে এ বছরের জাতীয় শোক দিবসের স্মরণ সভার পরিসমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com