August 9, 2026, 9:32 am

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হাকিম এ বি এম রাসেলের ‘ইমিউনিটি ফুড প্যাকেজ’

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হাকিম এ বি এম রাসেলের ‘ইমিউনিটি ফুড প্যাকেজ’

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ইমিউনিটি ফুড প্যাকেজ নিয়ে এলো ইউনাইটেড হেলথ কেয়ার লাইফস্টাইল ডেস্ক: করোনা সংক্রমণের এই সময়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রোগ প্রতিরোধ ক্ষমতা যত বাড়িয়ে নেয়া যাবে, ততই বাড়বে করোনার সংক্রমণকে দূরে ঠেলার সম্ভাবনা । মানবদেহের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার হলে অনেক অসুখবিসুখকেই দূরে সরিয়ে রাখা যায় অনায়াসে। শরীরের বিভিন্ন কোষ, টিস্যু ও অঙ্গ-প্রত্যঙ্গ কাঁধে কাঁধ মিলিয়ে নির্দিষ্ট নিয়মে বাইরের যে কোনও বিরূপ ঘাত-প্রতিঘাত থেকে আমাদের রক্ষা করে। এই সম্পূর্ণ সিস্টেমের ডাক্তারি নাম ‘ইমিউনিটি সিস্টেম’। শরীরের এই ইমিউনিটি বাড়ানোর সব উপাদান রয়েছে প্রাকৃতিক খাদ্যে। আর সেই প্রাকৃতিক খাদ্য দিয়েই ‘ইমিউনিটি ফুড প্যাকেজ’ করেছে রাজধানীর ন্যাচারাল ফুড ব্যাংক ইউনাইটেড হেলথ কেয়ার। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা হাকিম এ বি এম রাসেল বলেন, ইমিউনিটি ফুড প্যাকেজে রয়েছে মধু ও আমলকি দিয়ে তৈরি আমলকির মধু গোল্লা; মধু , কালো জিরার পাউডার, তেল, জায়ফল, গোলমরিচ দিয়ে তৈরি ‘ইমিউনিটি পাওয়ার জেল’; গরুর খাটি দুধ, কাজু বাদাম, কাঠ বাদাম, আখরোট, পেস্তা বাদাম, খেজুর, জায়ফল, লবঙ্গ, গোলমরিচ, এলাচের গুড়া, ঘি দিয়ে তৈরি ‘ইমিউনিটি পাওয়ার মিঠাই’ । আরো রয়েছে প্রাকৃতিক উপাদানে তৈরি শাহী শরবত। তিনি জানান, এই ইমিউনিটি ফুড প্যাকেজ পাওয়া যাচ্ছে রাজধানী মিরপুরের ৬০ ফুট, পীরেরবাগ , আমতলা শো রুমে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com