August 9, 2026, 8:41 am

সাংবাদিক মুরাদ ও ফরহাদ এর মা নুরুন্নাহার বেগম আর নেই

সাংবাদিক মুরাদ ও ফরহাদ এর মা নুরুন্নাহার বেগম আর নেই

সাংবাদিক শিকদার নূর-ই আলম সিদ্দিকী মুরাদের মা নুরুন্নাহার বেগম (৫৭) আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। গত বুধবার (১ জুলাই) দিবাগত রাত ৪ টায় ১০ মিনিট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের খাস মহেশপুর গ্রামে। তিনি বিশিষ্ট সমাজসেবক মৃত মাহবুবুর রহমান মানিক শিকদারের স্ত্রী।

গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) ‘বাদ আসর’ খাস মহেশপুর গ্রামে শিকদার বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, নুরুন্নাহার বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত সোমবার (২৯ জুন) তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বিল্ডিংয়ের ৭ম তলায় ৭০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাকে সিসিইউ’তে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তি‌নি শেষ নিঃশ্বাস ত্যাগ ক‌রেন। পরীক্ষায় নুরুন্নাহার বেগমের নিউমোনিয়া ধরা পরে। শ্বাসকষ্ট থাকায় তার করোনা টেস্টও করা হয়। তবে তার করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে।

মৃত্যুকালে নুরুন্নাহার বেগম দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড়ো ছেলে শিকদার নূর-ই আলম সিদ্দিকী মুরাদ আইনেক্সট লি. এর চেয়ারম্যান ও দৈনিক গণকণ্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। ছোট ছেলে ফরহাদ শিকদার দৈনিক মানবকণ্ঠে সহসম্পাদক হিসেবে কর্মরত আছেন। নুরুন্নাহার বেগমের মৃত্যুতে দৈনিক স্বদেশ প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ ও সমবেদনা। শোক জানিয়েছে আইনেক্সট লি. এর পরিবার। আরও শোক জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এছাড়া শোক জ্ঞাপন করেছে ইয়ুথ জার্নালিস্ট ফোরাম।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com