August 9, 2026, 10:54 am

সিলেটের সাবেক মেয়র কামরানের মৃত্যুতে মনিরুজ্জামানের শোক

সিলেটের সাবেক মেয়র কামরানের মৃত্যুতে মনিরুজ্জামানের শোক

প্রবাসী ডেস্কঃ
সিলেট সিটি করপোরেশনের প্রথম ও একাধিকবারের নির্বাচিত মেয়র বদরউদ্দিন আহমদ কামরান আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

রবিবার রাত ১১টার দিকে তাঁর তীব্র বুকের ব্যথা শুরু হয়। ক্রমে তা বাড়তে থাকে। রাত আড়াইটার দিকে মারা যান তিনি।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রোম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান।

এক শোক বার্তা মনিরুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গত ৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সাবেক এ মেয়রের ফলাফল পজিটিভ আসে। এদিন থেকে বাসায় চিকিৎসা দেওয়া হলেও পর দিন ৬ জুন সকালে বমি আর জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তবে বমি ও জ্বর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হচ্ছিল না।

পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় গত রবিবার (৭ জুন) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাঁকে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com