August 9, 2026, 12:03 pm

বলিউড তারকা সুশান্ত সিংয়ের আত্মহত্যা

বলিউড তারকা সুশান্ত সিংয়ের আত্মহত্যা

ডিএন২৪ ডেস্ক

আত্মহত্যা করলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। জানা গেছে, মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুশান্ত।

বাড়ির পরিচারিকাই ফোন করে পুলিশকে খবর দেন বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, বেশকিছুদিন অবসাদে ভুগছিলেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে কখনো কারো সঙ্গেই কথা বলতেন না তিনি। জানাচ্ছেন তার কাছের পরিচিতরাই। ব্যক্তিগত বেশ কিছু সম্পর্ক থাকলেও তার জেরে আত্মহত্যা কিনা তা এখনও জানা যায়নি।

কিছুদিন আগেই সুশান্ত সিংয়ের সাবেক ম্যানেজারের আত্মহত্যা করেছিলেন। যে খবরে ভেঙে পড়েছিলেন সুশান্ত। তবে কী কারণে সুশান্ত নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তা এখনো স্পষ্ট নয়।

শেষবার ‘ছিছোড়ে’ ছবিতে দেখা গিয়েছিল সুশান্তকে। এছাড়াও ‘কেদরনাথ’, ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’, ‘পিকে’, ‘কাই পো চে’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন সুশান্ত। টেলিভিশনে ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিক দিয়ে ক্যারিয়ারে প্রথম সাফল্যের মুখ দেখেন সুশান্ত।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com