August 9, 2026, 8:41 am

স্বাস্থ্যবিধি মেনে ৩১ মে থেকে পুনরায় চালু হবে ‘ফ্যাশন ফিট সু স্টোর’

স্বাস্থ্যবিধি মেনে ৩১ মে থেকে পুনরায় চালু হবে ‘ফ্যাশন ফিট সু স্টোর’

অর্থনীতি-ব্যবসা ডেস্কঃ

স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল ৩১ মে থেকে পুনরায় খুলবে বে এর আউটলেট ফ্যাশন ফিট সু স্টোর। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্টোর খোলা থাকবে।

‘ফ্যাশন ফিট সু স্টোর’রের কর্মী ও ক্রেতাদের স্বাস্থ্য এবং নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে শপিংয়ের নিরাপদ পরিবেশ বজায় রাখার পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে- সামাজিক দূরত্ব বজায় রাখা, পরিচ্ছন্নতা ও স্যানিটাইজেশনের পর্যাপ্ত ব্যবস্থা, সুরক্ষাবিষয়ক প্রশিক্ষণ এবং মাস্ক ও হ্যান্ড গ্লাভসের ব্যবহার।

ফ্যাশন ফিটের মালিক এ প্রসঙ্গে বলেন, বে এর ওপর আস্থা রাখার জন্য ক্রেতাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার নিরাপদ শপিং নিশ্চিত করতে আমরা সবসময় সতর্ক। আশা করি, বে এর নতুন সব ডিজাইনের সঙ্গে আপনার ঈদ শপিং হবে আরও আনন্দময়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com