August 9, 2026, 7:35 am

দেশে এবং প্রবাসে সকলকে মহান মে দিবসের শুভেচ্ছা : ইতালি প্রবাসী মনিরুজ্জামান

দেশে এবং প্রবাসে সকলকে মহান মে দিবসের শুভেচ্ছা : ইতালি প্রবাসী মনিরুজ্জামান

প্রবাসী ডেস্কঃ
‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে পালিত হবে মহান মে দিবস। এ দিবস শ্রমজীবী মেহনতি মানুষের চরম আত্মত্যাগে ন্যায্য অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন।

১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য তাদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (০১ মে) এক বার্তায় ইতালি প্রবাসী মনিরুজ্জামান শ্রমজীবী মেহনতি ভাই বোনদের শুভেচ্ছা জানিয়েছেন। মনিরুজ্জামান বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার নিরলস কাজ করে যাচ্ছে।

মনিরুজ্জামান বলেন, কোনো প্রকার আনুষ্ঠানিকতা থেকে শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সবার আগে। করোনা সংক্রমণ প্রতিরোধে শ্রমিক সংগঠনগুলোকে কোনো প্রকার জনসমাগম হয় এমন কোনো কর্মসূচি গ্রহণ করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

মনিরুজ্জামান বলেন, বৈশ্বিক এ মহামারীর মধ্যে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক মালিকগণকে প্রয়োজনে কারখানা খোলা রাখতে অবশ্যই কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দফতর, সংস্থা যেমন- শিল্প পুলিশ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর এবং স্বাস্থ্য অধিদফতরের সাথে সমন্বয় করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সবাইকে সাথে নিয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে এ যুদ্ধে সরকার অবশ্যই সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com