August 9, 2026, 7:37 am

লবণ ও চিংড়ি চাষীরা যেন ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয়- ওবায়দুল কাদের

লবণ ও চিংড়ি চাষীরা যেন ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয়- ওবায়দুল কাদের

এম, রিদুয়ানুল হক, চকরিয়া:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, লবণ ও চিংড়ি চাষীরা যেন ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর দেবে সরকার। ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে ২০২১ সালে উন্নয়নশীল দেশের মডেল তৈরি করতে আওয়ামী লীগকে নতুন করে গড়া হচ্ছে। আওয়ামী লীগ করতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। শ্লোগান দিয়ে নেতা হওয়া যাবে না। বিএনপির দাবি দেশে নাকি তাদের গণজোয়ার চলছে। প্রকৃত অর্থে গণজোয়ার বিএনপির দিবাস্বপ্ন। বিএনপি আন্দোলনে ভাটা, নির্বাচনেও ভাটা, জোয়ার তারা দেখে না। জোয়ার তারা কখনোই দেখতে পাবে না।

দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, চকরিয়াবাসির কাছে জাফর আলমকে দিয়ে গেলাম। আপনাদের যত সমস্যা সবকিছু তাকে বলুন। তার জন্য ও চকরিয়াবাসির জন্য সবসময আমার দরজা খোলা থাকবে।

২২ জানুয়ারি (বুধবার) বিকেলে কক্সবাজারের চকরিয়া সরকারী কলেজ ময়দানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ আলহাজ¦ জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংর্বধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের নেত্রী ( শেখ হাসিনা) সেদিন সীমান্তের উদার দুয়ার খুলে দিয়েছেন-মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের জন্য। নেতা কর্মীদের নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছিলাম-আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশে। আজকে কক্সবাজারের মানুষ অস্তিত্বের সংকটে। উখিয়া টেকনাফের মানুষ আতঙ্কে আছে। তারা নিজভূমে পরবাসী হয়ে গেছে। আমরা যাদের মানবিক আশ্রয় দিয়েছিলাম- আজকে তাদের কারণে স্থানীয়রা মানবিক সংকটে পতিত হয়েছে।’

চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুল হক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি, কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুন সরওয়ার কমল, টেকনাফ-উখিয়া আসনের সাবেক সাংসদ আবদুর রহমান বদি, মহেশখালী-কুতুবদিয়া আসনের আশেক উল্লাহ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রনজিত দাশ, জেলা সদস্য এটিএম জিয়া উদ্দিন জিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বুলবুল, ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টো, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি সোহেল বাহাদুর, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সাধারণ সম্পাদক মহসিন বাবুল, পেকুয়া আওয়ামীলীগের আহবায়ক আবুহেনা মোস্তফা কামাল, সহ-সভাপতি সরওয়ার আলম, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, শাহনেওয়াজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, প্রচার সম্পাদক আবু মুছা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রহিম উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম, যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, পৌর শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি মো: মারুফ ও চকরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তোয়াসিন আনোয়ার জিহান।

পরে প্রধান অতিথি চকরিয়া সরকারি কলেজে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন কর্মময় জীবন নিয়ে “বঙ্গবন্ধু কর্ণার” উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আকম গিয়াস উদ্দিন।

উল্লেখ্য চকরিয়া-পেকুয়া উপজেলার ২৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভার হাজার হাজার দলীয় নেতাকর্মী শত শত গাড়ি বহর নিয়ে সমাবেশে উপস্থিত হন। চট্টগ্রামের লোহাগাড়া থেকে কক্সবাজার সমুদ্র সৈকত পর্যন্ত মহাসড়কে নির্মিত হয় শত শত তোরণ। মন্ত্রীর আগমন উপলক্ষে ট্রাফিক পুলিশের অতিরিক্ত কড়া কড়ির কারণে মহাসড়কে ৪ ঘন্টা ব্যাপী যানজটের সৃষ্টি হয় এবং চকরিয়ার আভ্যন্তরিণ সড়কের সকল যানবাহন বন্ধ থাকে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com