August 9, 2026, 9:33 am

এসএসসি পরীক্ষার সূচিতে পরিবর্তন

এসএসসি পরীক্ষার সূচিতে পরিবর্তন

ডিএন২৪ ডেস্ক:
২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পূর্ব নির্ধারিত সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারির (শনিবার) পরিবর্তে ৩ ফেব্রুয়ারি (সোমবার) থেকে পরীক্ষা শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। আবুল খায়ের বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ও সরস্বতী পূজা আগামী ৩০ জানুয়ারি। পূজা ও নির্বাচনের সময় সমন্বয় করতে এসএসসি ও সমমান পরীক্ষা পিছিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী পরীক্ষার পরিবর্তিত সূচি তৈরি করা হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com