August 9, 2026, 8:43 am
ডিএন২৪ ডেস্ক: সুদানের রাজধানী খার্তুমে একটি সিরামিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ২৩ জনের প্রাণহানি ও ১৩০ জনেরও বেশি আহত হয়েছে।
মঙ্গলবার গতকাল মঙ্গলবার রাজধানীর খার্তুমের উত্তরাঞ্চলের শিল্প এলাকায় একটি গ্যাস ট্যাঙ্কার আনলোড করার সময় এ দুর্ঘটনা ঘটে।তবে সরকারি সূত্র ও চিকিৎসকদের বরাত দিয়ে রয়টার্স জানায়, এ ঘটনায় ৪৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ও দমকলের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণটি এত শক্তিশালী ছিল যে ট্যাংকারটি উড়ে পাশের একটি মালপত্রের স্তূপের ভিতরে গিয়ে পড়ে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনাস্থলে লোকজন দৌঁড়াদৌঁড়ি করছে ও চিৎকার করে সাহায্য চাইছে। কারখানাটি থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হচ্ছে আর স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা বাহিনীগুলো আগুন নেভানোর চেষ্টা করছে।