August 9, 2026, 8:43 am

কক্সবাজারে জন্মনিবন্ধন কেন খুলে দেওয়া হবেনা মর্মে ৪ সপ্তাহের রুল জারী করেছে হাইকোর্ট

কক্সবাজারে জন্মনিবন্ধন কেন খুলে দেওয়া হবেনা মর্মে ৪ সপ্তাহের রুল জারী করেছে হাইকোর্ট

এম, রিদুয়ানুল হক, কক্সবাজার
কক্সবাজারের ৭১টি ইউনিয়ন ৪টি পৌরসভায় জন্ম নিবন্ধন সার্ভার কেন খুলে দেওয়া হবেনা এবং খুলে দিতে বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনী ঘোষণা করা হবেনা, তা জানতে চেয়ে দেশের ৬টি দপ্তরকে রুল জারী করেছে হাইকোর্ট। রীটের আবেদনকারী এড. নাসরিন সিদ্দিকা লিনা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ৫ নভেম্বর হাইকোর্টের বিচারপতি এফ.আর.এম নাজমুল আহাসান ও বিচারপতি কে.এম কামরুল কাদেরের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানীর পর জন্ম নিবন্ধন সার্ভার কেন খুলে দিতে নির্দেশ দেওয়া হবেনা, মর্মে ৪ সপ্তাহের মধ্যে বিবাদীদের যথাক্রমে স্থানীয় সরকার বিভাগের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, নির্বাচন কমিশন, রেজিষ্টার জেনারেল (জন্ম মৃত্যু), চট্রগ্রামের বিভাগীয় কমিশনার, চট্রগ্রাম, জেলা প্রশাসক, কক্সবাজারকে জবাব দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

হাইকোর্টে রীটকারী এড. নাসরিন সুলতানা লিনা নিজেই আদালতে রীটটি শুনানী করেন বলে তিনি জানান। রীটটি গত ১০ অক্টোবর হাইকোর্টে দাখিল করা হয়েছে। রীটে সংবিধানের জন্ম নিবন্ধন সার্ভার বন্ধ রেখে সংবিধানের ২৭, ২৮ ও ৩১ ধারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লংগন করেছেন বলে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com