August 9, 2026, 8:36 am

বিশ্রামে উইলিয়ামসন-বোল্ট

বিশ্রামে উইলিয়ামসন-বোল্ট

শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ড টি-২০ দল

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দল থেকে বিশ্রাম দেয়া হয়েছে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও পেসার ট্রেন্ট বোল্টকে। অভিজ্ঞ পেসার টিম সাউদিকে দেওয়া হয়েছে অধিনায়কের দায়ীত্ব।

লঙ্কান কন্ডিশনের কথা মাথায় রেখে দলে রাখা হয়েছে তিন স্পিনার মিচেল স্যান্টনার, টড অ্যাসলে এবং ইশ সোধিকে। এছাড়া মারকুটে উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম সেইফার্টও ফিরেছেন দলে।

বিশ্বকাপের আগে প্লাঙ্কেট শিল্ডের ম্যাচ খেলতে গিয়ে আঙুলের ইনজুরিতে পড়েছিলেন সেইফার্ট। যে কারণে বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে যান তিনি। এবার ইনজুরি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এছাড়া ডগ ব্রেসওয়েলের বদলে দলে এসেছেন সেথ র‌্যান্স।

আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ৩ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। পরবর্তী দুই ম্যাচ হবে ৩ ও ৬ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে পাল্লেকেলেতে।

টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড দল : টিম সাউদি, টড অ্যাসলে, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, স্কট কুগ্লেইন, ড্যারেল মিচেল, কলিন মুনরো, সেথ র‌্যান্স, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি এবং রস টেলর।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com