August 9, 2026, 10:28 am

শেষ হলো মাদকাসক্ত চিকিৎসায় নিয়োজিত পেশাজীবিদের ৩য় ব্যাচের প্রশিক্ষণ

শেষ হলো মাদকাসক্ত চিকিৎসায় নিয়োজিত পেশাজীবিদের ৩য় ব্যাচের প্রশিক্ষণ

ডিএন২৪ ডেস্কঃ ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্রেডেনশিয়ালিং এ্যান্ড এডুকেশন অব এ্যাডিকশন প্রফেশনালস (আইসিসিই)-ট্রেনিং-এর সর্বশেষ দু’টি কারিকুলামের সমাপ্তির মাধ্যমে তৃতীয় প্রশিক্ষণ কার্যক্রম শেষ করলো ঢাকা আহ্ছানিয়া মিশন। মাদক নির্ভরশীল ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে নিয়োজিতদের জন্য “কেস ম্যানেজমেন্ট ফর এ্যাডিকশন প্রফেশনালস” ও “এথিকস ফর এ্যাডিকশন প্রফেশনালস” 
বিষয়ক প্রশিক্ষণটি গত ২২ সেপ্টেম্বর থেকে ২৬  সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখ পর্যন্ত অব্যাহত ছিল। পাঁচ দিনের এই প্রশিক্ষণটি ঢাকা আহ্ছানিয়া মিশন, স্বাস্থ্য সেক্টরের নিজস্ব ভবনে আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণটি পরিচালনা করছেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ এবং স্বাস্থ্য সেক্টরের প্রকল্প কর্মকর্তা ও মাস্টার ট্রেইনার মো: আমির হোসেনসহ অন্যান্য আর্ন্তজাতিক স্বীকৃতি প্রাপ্ত মাস্টার ট্রেনার প্রমুখ।

মাদকাসক্তি চিকিৎসার ক্ষেত্রে যথাযথ দক্ষতার অভাবকে নিরূপণ করেই দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাদকাসক্তদের  চিকিৎসা ও পুনর্বাসনে নিয়োজিত ডাক্তার, কাউন্সেলর, ম্যানেজার এবং এই চিকিৎসা সংশ্লিষ্ট অন্যান্য পেশাজীবীদের জন্য ঢাকা আহ্ছানিয়া মিশন কলম্বো প্ল্যানের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্রেডেন্টশিয়ালিং এন্ড এডুকেশন অব এডিকশন প্রফেশনালস (আইসিসিই)-ট্রেনিং এর মাধ্যমে প্রশিক্ষণের আয়োজন করছে যার কর্তৃক বাংলাদেশে এ্যাপ্রæভড এডুকেশন
প্রভাইডার হিসেবে স্বীকৃতি পায় ঢাকা আহ্ছানিয়া মিশন।

উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশন দীর্ঘদিন ধরে বাংলাদেশে মাদক নির্ভরশীল ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদান করে আসছে। মাদকাসক্তি চিকিৎসা ও সেবার গুণগত মান বৃদ্ধি করে মাদক নির্ভরশীল ব্যক্তির সঙ্গে সম্পৃক্ত স্বাস্থ্যগত সামাজিক এবং অর্থনৈতিক ক্ষতি কমিয়ে এনে এ সমস্যা সমাধানের জন্যই কলম্বো প্ল্যানের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্রেডেনশিয়ালিং এ্যান্ড এডুকেশন অব এ্যাডিকশন প্রফেশনালস (আইসিসিই)-এর সাথে ঢাকা আহ্ছানিয়া মিশনের এই যৌথ
উদ্যোগ। প্রশিক্ষণের আটটি কারিকুলামের এটিই ছিল সর্বশেষ দুটি কারিকুলাম।

যার মাধ্যমে শেষ হলো ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্রেডেনশিয়ালিং এ্যান্ড এডুকেশন অব এ্যাডিকশন প্রফেশনালস (আইসিসিই)-এর তৃতীয় পর্বের প্রশিক্ষণ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com