August 9, 2026, 8:51 am

মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি

মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এ মহান দিবস উপলক্ষ্যে সকল মেহনতি শ্রমিকদের প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন ইতালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর ঢাকা ইতালীর সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন রনি।এক বিবৃতিতে তিনি গণমাধ্যমকে জানান ‘১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা উপযুক্ত শ্রমের মূল্য ও দৈনিক ৮ ঘন্টা কাজের দাবীতে আন্দোলন করলে পুলিশের গুলিতে অনেক শ্রমিক হতাহত হয়। তাদের আত্মত্যাগের ফলেই দৈনিক ৮ ঘন্টা কর্মঘন্টা হিসেবে প্রতিষ্ঠিত হয়। যুগ যুগ ধরে সারাবিশ্বে শ্রমিকরা বঞ্চিত ও লাঞ্ছিত। দিনের পর দিন শ্রমিকরা তাদের অধিকার আদায়ের লড়াই করে যাচ্ছে।বিএনপি-জামায়াত জোটের সময় দেশে যেখানে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন শ্রমিকের বেতন ছিল ১,৬৬২ টাকা, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের নিরলস চেষ্টায় তা এখন অনেকাংশে বেড়েছে। শ্রমিকরা দক্ষতার সাথে কাজ শিখে বতর্মানে অনেকে ১৫-২০ হাজার বা তার বেশী টাকা মাসে বেতন পাচ্ছে।প্রাণপ্রিয় নেত্রী ও জননেত্রী শেখ হাসিনার নিকট জোড়ালো দাবী জানাব যে, তিনি যাতে সর্বদা শ্রমিকদের সুখে-দুঃখে তাদের পাশে থাকেন এবং সকল প্রতিষ্ঠানের মালিকদের কাছে অনুরোধ রাখছি যে, আপনারা শ্রমিককে তার ন্যায্য সুবিধাটুকু বুঝিয়ে দিন, কাজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখুন’।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com