August 9, 2026, 9:41 am

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি

নিজস্ব প্রতিবেদকঃ বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইতালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর ঢাকা ইতালীর সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন রনি।সাহাদাত হোসেন রনি এক বার্তায় বলেন, বাংলা নববর্ষ সার্বজনীন। আমরা সবাই এই স্পন্দনে আলোড়িত হয়। আমরা বর্ষবরণের উৎসবে গাই, ‘মুছে যাক গ্লানি/ঘুচে যাক জরা/অগ্নিস্নানে শুচি হোক ধরা’। পহেলা বৈশাখী অনুষ্ঠান সরকারি পৃষ্ঠপোষকতায় এখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর যেখানেই বাঙালীরা বাস করছেন সেখানেই এই উৎসবের ছোঁয়া লেগেছে। আমাদের ছোটবেলায় দেখেছি পহেলা বৈশাখে শুধু হালখাতা ও বৈশাখী মেলা হতো। এখন শুধু তা নয়। এখন পহেলা বৈশাখে শুধু গণমাধ্যমে অনুষ্ঠান দেখে ও বাসায় বসে মজাদার খাবার খেয়ে কারো মন ভরে না। বর্তমানে পোশাক, খাদ্য, বাজনা-বাদ্য ইত্যাদি ছাড়িয়ে আনন্দ ও প্রাণের উচ্ছ্বাসে এক মিলনমেলায় যেন এদেশের সব ধর্মের, সব রঙের-বর্ণের বড়-ছোট সবাই ঘরের বাইরে বের হয়ে পহেলা বৈশাখ নিয়ে মেতে উঠছে। এই দিনে নতুনভাবে উদ্বেলিত হয়ে আমরা আগমন করি নতুন দিনে। প্রতিটি বছর এই দিনটির অপেক্ষায় আমরা থাকি। এই দিনে আমরা গ্রামীণভাবে দেখি সবাই পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয় এবং নতুন আশায় বুক বাধি। ইদানীংকালে আমরা দেখছি সবাই পান্তা ও ইলিশ খেয়ে এই দিনটি আয়োজন করে। কিন্তু আবহমান কাল ধরে এই বিষয়টি কিন্তু ছিল না।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com