August 9, 2026, 10:36 am

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি

নিজস্ব প্রতিবেদকঃপবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইতালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর ঢাকা ইতালীর সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন রনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানান এই নেতা।শুভেচ্ছা বার্তায় সাহাদাত হোসেন রনি বলেন, ‘ঈদুল ফিতরের সমাগত। ঈদুল ফিতরের ঈদ আমরা আমাদের সব থেকে প্রিয় জনকে মহৎ কাজে উৎসর্গ করতে শিখি। ত্যাগতুল্য সুখ নেই। ত্যাগের মহিমা আমাদের চরিত্রে অন্তর্গত হোক। সে অঙ্গীকার ও মহিমায় উদ্ভাসিত হোক আমাদের ঈদ। আমরা চাই আমাদের নতুন প্রজন্ম সঠিক দর্শনে, সঠিক পথে বেড়ে উঠুক। একদিকে জ্ঞানী ও নম্র, শিক্ষায় ব্রতী, অদম্য পরিশ্রমী, জীবন উপভোগে বিশ্বস্ত, যৌবন ও তারুণ্যে এবং আনন্দ-উল্লাসে বিশ্বাসী, স্বাস্থ্যবান সুন্দর ও করুণায় চর্চিত, আবার অন্যদিকে প্রয়োজনে সব উপভোগ্য ঠেলে ফেলে জীবন বিসর্জনে, চরম ত্যাগ অর্পিত ও কঠোর, যা দেখেছে ১৯৭১-এ।’শুভেচ্ছা বার্তায় সাহাদাত হোসেন রনি আরো বলেন, ‘জীবন উপভোগ, ত্যাগ ও বীর ধারার অপূর্ব সম্মিলন আমাদের জীবনে আমরা স্পষ্ট সত্য ও অমোচনীয় হোক। আমরা আমাদের সন্তানদের নিয়ে স্বপ্ন দেখি, যা বৃথা হতে দেয়া যাবে না। ঈদ মোবারক! পরমশক্তিমান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা, সকলের জন্য আনন্দময় জীবন ও সুস্বাস্থ্য।’

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com