August 9, 2026, 7:38 am
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ইতালী শাখার কার্যনির্বাহী কমিটির সন্মানীত সদস্য, ও বৃহত্তর ঢাকা সমিতি, ইতালির সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন রনি।যুবলীগ নেতা সাহাদাত হোসেন রনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনী (বি. এল. এফ.) অন্যতম প্রতিষ্ঠাতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ ফজলুল হক মনি’র সুযোগ্য সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী শ্রদ্ধাভাজন অধ্যাপক শেখ ফজলে শামস পরশ বাংলাদেশ যুবলীগের হাল ধরায় দেশের রাজনীতিতে পরিবর্তন ও স্বচ্ছতা দেশ ও দলের উন্নয়ন হবে বলে মনে করেন।তিনি আরো বলেন, শেখ ফজলে শামস পরশকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান হিসেবে পাওয়াটাই ভাগ্যের বিষয়। তাই তিনি দেশ রত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান এবং শেখ ফজলে শামস পরশের জন্মদিনে শুভেচ্ছা, শুভকামনা ও সুস্বাস্থ্যের সাথে দীর্ঘায়ু কামনা করেন।