August 9, 2026, 10:56 am
প্রবাস ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ জানিয়েছেন ইতালী শাখার কার্যনির্বাহী কমিটির সন্মানীত সদস্য, ও বৃহত্তর ঢাকা সমিতি, ইতালির সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন রনি।
সোমবার (২২ মে) এক বার্তায় তিনি প্রতিবাদ ও তীব্র নিন্দা জানায়।
শাহাদাত হোসেন রনি বলেন, প্রধানমন্ত্রীকে যে হত্যার হুমকির দেওয়া হয়েছে, তার নিন্দা জানানোর ভাষা নেই। তাদের এই হুমকির বক্তব্য শুধুমাত্র জেলা পর্যায়ের একজন নেতার নয়, এটি গভীর ষড়যন্ত্রের একটি অংশ।
আমি এর তীব্র নিন্দা জানাই। এটিকে ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে এমন একটি সময় ছিল, সেটি খুব দূরের ইতিহাস নয়; যেদিন নানা ধরনের পেট্রোল বোমা ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে বিভিন্ন পেশার মানুষকে হত্যার একটি নীল নকশা প্রণয়ন এবং নানা ধরনের অপকর্ম সূচিত হয়েছিল। এখন তারা এই কৌশল পরিবর্তন করেছে। ২০২৩ সালে এসে অগ্নিসন্ত্রাসের একটি নতুন ভার্সন হলো হত্যার হুমকি দেওয়া।