August 9, 2026, 8:39 am
নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষ্যে দেশ-বিদেশের সবাইকে ঈদ-উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালী শাখার কার্যনির্বাহী কমিটির সন্মানীত সদস্য, ও বৃহত্তর ঢাকা সমিতি, ইতালির সহ-সভাপতি শাহাদাত হোসেন রনি।
শাহাদাত হোসেন রনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, আত্মত্যাগ এবং আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ-উল আজহা, আর এই ঈদের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সকলের জীবন, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ, সামাজিক সম্প্রীতি। বৈশ্বিক মহামারীর মুহূর্তে পবিত্র ঈদুল আজহার আগমন। এই দুঃসময়টাতেও থেমে থাকবে না ঈদ আনন্দ।
শাহাদাত হোসেন রনি বলেন, ‘এবার পবিত্র ঈদ-উল আজহা এমন একটি সময়ে সমাগত, যখন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্ব। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনাভাইরাসে আপনজনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এমনই সময় পবিত্র ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে সরকারের বিধিনিষেধ মেনেই ঈদ উদযাপন করতে হবে। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদ-উল আজহা।’
আল্লাহর হুকুমে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সকল সংকট উত্তরণের মধ্য দিয়ে এগিয়ে গেছে ঠিক একইভাবে করোনা সংকট জয় করে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় নবউদ্যমে এগিয়ে যাক বাংলাদেশ। সবাইকে ঈদ মোবারক।