August 9, 2026, 8:44 am

রূপগঞ্জে পুড়ে যাওয়া ফ্যাক্টরি পরিদর্শনে যাবে বিএনপির প্রতিনিধি দল

রূপগঞ্জে পুড়ে যাওয়া ফ্যাক্টরি পরিদর্শনে যাবে বিএনপির প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় আগুনে পুড়ে ৫২জন শ্রমিক মৃত্যুবরণ করেছেন। আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও অনেকে। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার দাবি জানিয়েছে দলটি। এদিকে মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১১টায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপি’র একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জের রুপগঞ্জে পুড়ে যাওয়া ফ্যাক্টরি পরিদর্শনে যাবেন। দলটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com