August 9, 2026, 8:38 am

কিছু জাতীয় নেতা অর্থের লালসায় একরামকে উস্কানি দেয় : কাদের মির্জা

কিছু জাতীয় নেতা অর্থের লালসায় একরামকে উস্কানি দেয় : কাদের মির্জা

নোয়াখালী অফিস

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘নোয়াখালীতে অপরাজনীতির হোতা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। কয় দিন তার মুখ বন্ধ ছিল। গতকাল রাতে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলাম মাস্টারকে মদ খেয়ে রাতের ১২টায় অকথ্য ভাষায় গালিগালাজ করছে। তার ছেলে নাকি তার বিরুদ্ধে লিখেছে। এ সাহস, সে কোথায় থেকে পায়। জেলা আওয়ামী লীগের সেক্রেটারি বাদ দেন। সে একজন এমপি। এভাবে মদ খেয়ে, যার-তার সাথে, যা ইচ্ছা তাই বলবে। তাকে এ ক্ষমতা কে দিয়েছে। এত বড় দুঃসাহস তাকে কে দিয়েছে। কিছু জাতীয় নেতা আজকে অর্থের লালসায় তাকে উস্কানি দেয়। না হলে এ ছেলে এত সাহস কোথায় থেকে পা

য়।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে নিজের ফেসবুক লাইভে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি একরাম চৌধুরীকে ইঙ্গিত করে বলেন, ‘আমাদেরকে বলে আমরা রাজাকার পরিবারের সন্তান। আমরা রাজাকার পরিবারের সন্তান নাকি, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সেটার প্রমাণ নেত্রীর কাছে আছে। তোমার এ দুঃসাহস কোথা থেকে হয়েছে। যাকে ইচ্ছে তাকে গালিগালাজ করবে। তুমি কে? এত বড় শক্তি তুমি কোথ থেকে পেয়েছো। কাকে টাকা দিয়ে আজকে নোয়াখালীতে তুমি মুকুটহীন সম্রাট সাজতে চাও। কাকে টাকা দাও, সে কে। তাদের স্বরূপ উদঘাটন করা হবে। ছেড়ে দেয়া হবে না। আজকে লোভী অপরাজনীতির হোতারা আওয়ামী লীগকে ধ্বংস করে দিচ্ছে।’

কাদের মির্জা অভিযোগ করেন, ‘একরাম চৌধুরী দলের ত্যাগী নেতা-কর্মীদের তুচ্ছ তাচ্ছিল্য করেন। এত বড় সাহস সে কোথ থেকে পায়? কেন্দ্রীয় কিছু অর্থ লোভী নেতার কারণে তার মতো ছেলে এ কথাগুলো বলার সাহস পায়।’

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com