August 9, 2026, 8:37 am

সিদ্দিকুর রহমানের সরকারবিরোধী বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের প্রতিবাদ সভা

সিদ্দিকুর রহমানের সরকারবিরোধী বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশে বর্তমান সরকারের আমলে ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে।
বাংলাদেশে বর্তমান সরকারের আমলে ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে।
বিলুপ্ত ঘোষিত যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সভাপতি ড, সিদ্দিকুর রহমান বলেন, দেশে গিয়ে করোনাকালীন সময় তিনি অসহায় মানুষদেরকে কিছু অর্থ সহায়তা দেবার কথা চিন্তা করেছিলেন, কিন্তু কাকে দায়িত্ব দেবেন সেরকম মানুষ খুঁজে পাননি তিনি। কারন স্থানীয় নেতাকর্মিসহ সর্বত্রই দুর্নীতিবাজে ভরে গেছে। তিনি আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে দুর্ভাগ্য বা বড় অসুবিধা হলো দেশে কোন শক্তিশালী বিরোধী দল নাই। তাই সরকার বা শেখ হাসিনার সমালোচনা করার মতো কেউ নেই। তাই আসুন সরকারের সমালোচনা করি এবং পাশাপাশি একটি শক্তিশালী বিরোধীদল গঠন করি।

সদ্য দেশ থেকে ফিরে আসা যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সভাপতি ড, সিদ্দিকুর রহমান। দেশ থেকে সাম্প্রতি যুক্তরাষ্ট্রে ফিরে এসে স্থানীয় সময় শনিবার (জুন ৫) দুপুরে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় দেশের পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

সিদ্দিকুর রহমানের এই সরকার এবং রাষ্ট্রবিরোধী বক্তব্যের প্রতিবাদে আজ যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবার এক প্রতিবাদ সভার আয়োজন করে।

প্রতিবাদ সভায় বক্তারা সিদ্দিকুর রহমানের এই সকল সরকার এবং রাষ্ট্রবিরোধী বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।

প্রতিবাদ সভায় বক্তারা আরো বলেন, এদিকে, দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ১৭টি অপকর্মের কথা তুলে ধরে কেন্দ্রিয় আওয়ামীগসহ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ দায়ের করেছেন যূক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতাকর্মিরা। গত ২০১৯ সালের সেপ্টেম্বরে দায়ের করা এসব অভিযোগের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর অনুমোদিত যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কমিটিকে অর্থের বিনিময়ে রদবদল, দলীয় গঠনতন্ত্র বহির্ভূত কর্মকান্ড ও আরো অসংখ্য অভিযোগের কথা তুলে ধরা হয়।

৮ বছর আগে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কমিটির মেয়াদ শেষ হয়েছে। ২০১৯ সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনা সভায় তিনি নিজেই সভাপতিত্ব করার পর থেকে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সাংবিধানিক বিধিতে বিলুপ্ত হয়েছে। সিদ্দিকুর রহমানের মূল ধান্দা হলো বিভিন্ন পদের লোভ দেখিয়ে সাধারন কর্মিদের কাজ থেকে অর্থ উপার্জন করা। এখনো তিনি সেটাই করছেন। তিনি সরকার, দেশ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ও তার পুত্রকে নিয়ে নানা ধরণের বিতর্কিত বক্তব্য দিয়ে বিতর্কিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com