August 9, 2026, 9:32 am

ড. সাজ্জাদ হায়দারের জন্মদিনে শাহাদাত হোসেন রনির শুভেচ্ছা

ড. সাজ্জাদ হায়দারের জন্মদিনে শাহাদাত হোসেন রনির শুভেচ্ছা

ইতালী প্রতিনিধিঃ বিশিষ্ট রাজনীতিবিদ ও পররাষ্ট্রনীতি বিশ্লেষক ড. সাজ্জাদ হায়দার লিটনের আজ শুভ জন্মদিন। তিনি সিরাজগঞ্জ জেলার অন্তর্গত শাহজাদপুর উপজেলায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭০ সালের ৬ মে জন্ম গ্রহণ করেন।

তরুণ যুবনেতা ড. সাজ্জাদ হায়দার লিটন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের প্রধান উপদেষ্টা ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সেন্টার ফর ফরেন অ্যাফেয়ার্স স্টাডিস এর ভাইস চেয়ারম্যান।

রাজনৈতিকভাবে ঐহিত্যবাহী পরিবারের সন্তান আপাদমস্তক এই রাজনীতিবিদের বাবা বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল মতিন মোহন একটানা ২৭ বছর ইউপি চেয়ারম্যান, দুবার শাহজাদপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এবং বাংলাদেশ মিল্ক ভিটার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল মতিন মোহন সিরাজগঞ্জের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তি ছিলেন। তিনি শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।

ড. সাজ্জাদ হায়দার লিটন যার সবকিছুতেই রাজনীতি। সত্যিকার অর্থে একজন অনুকরণীয় নেতা অকুতোভয় এই নেতা সত্য কথা বলতে এবং অন্যায়ের প্রতিবাদ করতে কখনোই দ্বিধা করেন না।

আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন বারবার রাজপথে নির্যাতিত হয়েছেন। ওয়ান-ইলেভেনের সময় শেখ হাসিনার কারামুক্তি আন্দোলনে রেখেছেন সক্রিয় ভূমিকা।

ড. সাজ্জাদ হায়দার লিটন বাংলাদেশ শান্তি পরিষদেরও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, রাশিয়া-বাংলাদেশ মৈত্রী সমিতির সেক্রেটারি, ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির কেন্দ্রীয় সদস্য এবং বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পররাষ্ট্র উপদেষ্টা। তিনি দেশে বিদেশে পররাষ্ট্রনীতি নিয়ে ব্যাপক কাজ করেন সে কারণে তিনি জাতীয় ও আন্তর্জাতিক অংঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ। ইতিমধ্যেই তার কূটনৈতিক কর্ম দক্ষতায় কারণে এবং বিনয়ী আচার আচরণে তৃনমূল নেতা কর্মী ও সাধারণ জনগণের পাশাপাশি দলের নীতি-নির্ধারকের কাছে তিনি খুবই জনপ্রিয়।

ড. সাজ্জাদ হায়দার লিটন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের তরুণ প্রার্থী হিসাবে সিরাজগঞ্জ-৬ আসনে অত্যান্ত শক্তিশালী প্রার্থী ছিলেন। সে সময় তিনি ক্লিন ইমেজের প্রার্থী হিসাবে ব্যাপক জণসমর্থন লাভ করেছিলেন এবং ড. সাজ্জাদ হায়দার লিটনকে নিয়ে বাংলাদেশের প্রথম শ্রেণীর প্রায় সব জাতীয় পত্রিকায় ইতিবাচক ভাবে প্রচুর লেখালেখি হয়েছিলো।
ড.সাজ্জাদ হায়দার লিটন প্রবাসি যুবলীগের প্রতিটা দেশের ও শাখার নেতৃবৃন্দের সাথে প্রতিনিয়ত যোগাযোগ এবং দেখভাল করে আসছেন ।তার সাথে প্রবাসী যুবলীগের নেতৃবৃন্দ সাংগঠনিক এবং ব্যক্তিগত সম্পর্ক বিরাজমান এই রাজনৈতিক নেতার শুভ জন্মদিনে ইতালী আওয়ামী যুবলীগের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালী শাখার কার্যনির্বাহী কমিটির সন্মানীত সদস্য, ও বৃহত্তর ঢাকা সমিতি, ইতালির সহ-সভাপতি শাহাদাত হোসেন রনি জন্মদিনের শুভেচ্ছা জনিয়েছেন ।এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com