August 9, 2026, 8:37 am

জনগণকে বিভ্রান্ত করতে স্বাধীনতা বিরোধীরা উঠে পড়ে লেগেছে, এদেরকে দমন করতে হবে: আব্দুর রহমান

জনগণকে বিভ্রান্ত করতে স্বাধীনতা বিরোধীরা উঠে পড়ে লেগেছে, এদেরকে দমন করতে হবে: আব্দুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, স্বাধীন বাংলাদেশের মাটিতে যুদ্ধাপরাধী রাজাকারের যেভাবে বিচার করা হয়েছে, তাদের অনুসারী প্রেতাত্মাদেরও সেভাবে বিচার করা হবে। এরা বিষধর সাপ। এদের বিষদাঁত ভেঙে দিতে হবে।
বৃহস্পতিবার ফরিদপুরের সালথায় সস্প্রতি গুজব ছড়িয়ে জ্বালাও-পোড়াওয়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমান বলেন, গত ৫ তারিখে সালথায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা কাম্য ছিলো না। ভাবতে অবাক লাগে যে, সরকারের আদেশ পালন করার কথা বলায় এ নারকীয় তাণ্ডব চালানো হয়েছে। সালথায় যত উন্নয়ন হয়েছে, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। সালথায় স্বাধীনতাযুদ্ধের অনেক ঐতিহ্য রয়েছে। এ এলাকার মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন বলে শেখ হাসিনা এতো উন্নয়ন করেছেন। যারা এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ও মুক্তিযুদ্ধের চেতনাকে লুণ্ঠন করতে চায়, তাদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধের মতো প্রতিরোধ গড়ে তোলাতে প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, বাচ্চু রাজাকার ও খোকন রাজাকারের বিচার দেশের মাটিতে হয়েছে। তাদের প্রেতাত্মাদেরও বিচার করা হবে। এ তাণ্ডব যারা চালিয়েছে তারা রাজাকারদের প্রেতাত্মা।
আব্দুর রহমান বলেন, বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর একটি উদাহরণ হলো সালথা উপজেলা। এখানে এমন একটি ঘটনা ঘটবে, কখনোই প্রত্যাশা করা যায় না। আজ যারা নিজের স্বার্থের জন্য, ক্ষমতার জন্য সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়, এদের কখনো ছাড় দেয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অবসরপ্রাপ্ত) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com