August 9, 2026, 8:41 am
এম, রিদুয়ানুল হক, নিজস্ব প্রতিনিধি
কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ থেকে এবারের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার ফলাফলে ১১ শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পেয়েছেন। তারা সবাই চকরিয়া কোরক বিদ্যাপীঠের ২০১৮ সালের এসএসসি ব্যাচের।
একইসঙ্গে একই প্রতিষ্ঠানের ১১ শিক্ষার্থী মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্থান পাওয়ায় চমকপ্রদ সাফল্য হিসেবে অভিহিত করেছেন শিক্ষা সংশ্লিষ্টরা।
ওই শিক্ষার্থীরা হলেন
১। তাওরিন তাসনিয়া তাসপি (সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ)
২। সৌমেন মুহুরী পৃতুল (চট্টগ্রাম মেডিকেল কলেজ)
৩। আয়ুষ্মান রায় রামি (নোয়াখালী মেডিকেল কলেজ)
৪। হাসনাত আব্দুল্লাহ (কক্সবাজার মেডিকেল কলেজ)
৫। প্রত্যয় (দিনাজপুর মেডিকেল কলেজ)
৬। রায়হান উদ্দিন (নেত্রকোনা মেডিকেল কলেজ)
৭। সাইমন (কুমিল্লা মেডিকেল কলেজ)
৮। সানজিদা (চট্টগ্রাম মেডিকেল কলেজ)
৯। অর্ক শর্মা (শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর)
১০। অনামিকা আক্তার (বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ)
১১। জেসিকা (পাবনা মেডিকেল কলেজ)
এ ব্যাপারে চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের বলেন, শিক্ষার্থীদের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। তাদের শিক্ষক হিসেবে আমরা গর্বিত।
তিনি আরো বলেন, এই কৃতিত্বপূর্ণ ফলাফল তাদের ক্যারিয়ার গঠন থেকে শুরু করে প্রত্যেককে পরিপূর্ণ একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের জন্যও তাদের এই অর্জন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।