August 9, 2026, 8:37 am

যুবলীগ চেয়ার‌ম্যান-সাধারণ সম্পাদকের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মোঃ বিল্লাল ভূঁইয়া

যুবলীগ চেয়ার‌ম্যান-সাধারণ সম্পাদকের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মোঃ বিল্লাল ভূঁইয়া

প্রবাসী ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ) ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিল। তবে তাদের শারীরিক তেমন কোনো জটিলতা নেই।
বুধবার বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী।
জয়দেব নন্দী জানান, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল করোনায় আক্রান্ত হওয়ায় গতকাল মঙ্গলবার নমুনা জমা দেন চেয়ারম্যান। তারও করোনা পজিটিভ আসে। তবে তার কোনো ধরনের উপসর্গ নেই। এখন পর্যন্ত স্বাভাবিক আছেন।

এক বার্তায় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ) ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিলের জন্যে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ মালয়েশিয়া শাখার যুবলীগ নেতা মোঃবিল্লাল ভূঁইয়া।
সৃষ্টিকর্তা যেন তার মঙ্গল করেন, সে কামনাও করেছেন এবং তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com