August 9, 2026, 6:44 am

পেকুয়ায় শিক্ষক আরিফ হত্যা : চট্টগ্রামে র‍্যাবের হাতে মূলহোতা জাহাঙ্গীর গ্রেপ্তার!

পেকুয়ায় শিক্ষক আরিফ হত্যা : চট্টগ্রামে র‍্যাবের হাতে মূলহোতা জাহাঙ্গীর গ্রেপ্তার!

সাইফুল ইসলাম বাবুল, পেকুয়া:

পেকুয়ায় আলোচিত মাষ্টার আরিফ হত্যার ঘটনায় পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে র‍্যাব।
শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর সদরঘাটের পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ কক্সবাজারের অধিনায়ক লেঃ কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন। গ্রেফতারের পর তাকে চট্টগ্রাম থেকে কক্সবাজার নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান তিনি।

এর আগে, গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরের আন্দরকিল্লা এলাকা থেকে মো. রুবেল খান নামের এক যুবককে গ্রেফতার করে র‍্যাব। অপহরণ ও হত্যাকাণ্ডের প্রাথমিক পরিকল্পনাকারীদের মধ্যে রুবেল অন্যতম। রুবেল এই হত্যাকাণ্ড ও মুক্তিপণ আদায়ের সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা অকপটে স্বীকার করেছেন।

এই রুবেলই সরাসরি অপহৃতের স্বজনদের নিকট অপহৃতের মোবাইল থেকে দফায় দফায় কল দিয়ে ৩৫ লাখ ও পরে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে র‍্যাব উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে পেকুয়া সদরের ফায়ার সার্ভিসের সামনে থেকে অজ্ঞাত ৮-৯ জন অস্ত্রধারী সন্ত্রাসী জোরপূর্বক শিক্ষক আরিফকে তুলে নিয়ে যায়। এরপর থেকে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে। পরে নিখোঁজের ১৩ দিন পর শুক্রবার (১১ অক্টোবর) অপহৃত শিক্ষকের মরদেহ মিলে তার নিজ বাড়ির পরিত্যক্ত পুকুর থেকে। এদিকে পেকুয়ায় নিহত আরিফের পরিবারে ও এলাবাসীর মাঝে জাহাঙ্গীর আটকের খবরে স্বস্তি ফিরেছে বলে জানাগেছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com